ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া সাইকেল -সমকাল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ২১:১৩ | আপডেট: ২২ নভেম্বর ২০১৯ | ২১:১৭
ঠাকুরগাঁও সদরের পল্লীবিদ্যুৎ বাজারে বাসের ধাক্কায় জালাল উদ্দীন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি পেশায় হোটেল ব্যবসায়ী।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দীন পাশ্ববর্তী দাশপাড়া এলাকার মৃত তসলিম উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে জালাল পল্লীবিদ্যুৎ বাজারের নিজ হোটেল থেকে বাইসাইকেলে বাড়ি যাওয়ার পথে বালিয়াডাঙ্গী থেকে ঢাকাগামী যাত্রীবাহী এসআই ট্রেভেলসের একটি বাস তাকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা ও তার পরিবারের লোকজন জালালকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল হলেজ হাসপাতালে রেফার্ড করলে যাওয়ার পথে রাত ১১টার দিকে মারা যান জালাল।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে।
- বিষয় :
- ঠাকুরগাঁও
- সড়ক দুর্ঘটনা