গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
×
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৫:১০
গোপালগঞ্জে একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে গোপালগঞ্জ- গোপালপুর সড়কে টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন রায় (২০) উপজেলার গৌতমেরআবাদ গ্রামের মাখন রায়ের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার এসআই গোলাম কিবরিয়া জানান, মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটারসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- গোপালগঞ্জ
