ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে প্রতিপক্ষের পিটুনিতে নিহত ১

সিরাজগঞ্জে প্রতিপক্ষের পিটুনিতে নিহত ১
×

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়-সমকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৭:১৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ | ০৭:২৯

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রতিপক্ষের পিটুনিতে জহুরুল ইসলাম মন্ডল (৬০) নামের একজন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন নিহতের ভাই নজরুল ইসলামসহ একই পরিবারের ৫ জন। 

শনিবার বিকেলে নজরুল ইসলামের বিবাদপূর্ণ জমিতে প্রতিবেশি আলতাফ তালুকদার, ইছা তালুকদার ও জিন্নাহ তালুকদারসহ তাদের লোকজন ঘর তুলতে যান। নজরুল ইসলাম ও তার বড় ভাই জহুরুল ইসলাম মন্ডলসহ পরিবারের লোকজন বাধা দেন। এ সময় আলতাফের লোকজন তাদের বেধড়ক পিটুনি দেন। পিটুনিতে জহুরুল ও নজরুলসহ একই পরিবারের কমপক্ষে ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের দু’ভাইকে হাসপাতালে নেবার পথে জহুরুল ইসলাম মন্ডল মারা যান।

কামারখন্দ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) হাবিবুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। খবর পেয়ে সন্ধ্যার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×