ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

সুহৃদ সমাবেশের উদ্যোগে গাইবান্ধায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা

সুহৃদ সমাবেশের উদ্যোগে গাইবান্ধায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা
×

সুহৃদ সমাবেশের উদ্যোগে গাইবান্ধায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা দেওয়া হয়- সমকাল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৯:১১

মহান বিজয় দিবস সামনে রেখে গাইবান্ধায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা দিয়েছে সমকাল সুহৃদ সমাবেশ।শনিবার সকালে পৌর শহীদ মিনার চত্বরে সুহৃদ সমাবেশ গাইবান্ধা ইউনিটের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রারম্ভে স্বাধীনতার কবিতা পাঠ করেন কবি সোহেল রানা।

সমকাল কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় ও নির্দেশনায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সমকালের সহকারী সম্পাদক ও সমকাল সুহৃদ সমাবেশ কেন্দ্রীয় সমন্বয়কারী সিরাজুল ইসলাম আবেদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মাহমুদুল হক শাহজাদা প্রমুখ।

সুহৃদ সমাবেশ- গাইবান্ধা ইউনিটের সভাপতি অঞ্জলী রানী দেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওয়াশিকার মো. ইকবাল মাজু, সুহৃদ গাইবান্ধা কমিটির প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা মো. মকছুদার রহমান শাহান, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, সুহৃদ গাইবান্ধা কমিটির প্রধান উপদেষ্টা আফরোজা বেগম লুপু, ফুলছড়ি শাখা সুহৃদের সভাপতি মো. ইসমাইল হোসেন, সাঘাটা উপজেলা সুহৃদের আহ্বায়ক কবি জাহাঙ্গীর আলম আজাদ, সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি কবি কঙ্কন সরকার, সাদুল্যাপুর উপজেলা কমিটির সহসভাপতি প্রভাষক আবদুল জলিল সরকার, সরকারি টেকনিক্যাল কলেজ কমিটির পক্ষে রাকিবুল হাসান, সমকালের গাইবান্ধা প্রতিনিধি উজ্জল চক্রবর্ত্তী, সাদুল্যাপুর প্রতিনিধি শাহজাহান সোহেল, সুন্দরগঞ্জ প্রতিনিধি মান্নান আকন্দ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের অর্থবিষয়ক সম্পাদক শাহজাদী হাবীবা সুলতানা পলাশ ও সরকারি কলেজ শাখা সুহৃদের সাধারণ সম্পাদক সম্পা দেব। অনুষ্ঠানে জেলার সাত উপজেলার ৩০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। ২০১৮ সালেও অনুরূপ এক অনুষ্ঠানে ২০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এ দেশ স্বাধীন করেছেন। সেই মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার মাধ্যমে তাদের বীরত্বের প্রতি সম্মান জানানো হয়। তিনি সমকাল সুহৃদ সমাবেশের এ ধরনের সম্মাননা আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতেও তা অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুন

×