বাঘার দুই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ
ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ১১:০০ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ | ১১:৩৩
বাঘার মীরগঞ্জ সীমান্তে কাশবনের ঘাস কাটার সময় দুই বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের ভারতের জলঙ্গি থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবির রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়া উদ্দীন মাহমুদ জানান, বাঘার মীরগঞ্জ সীমান্তের চরে দুই কৃষক কাশবনের ঘাস কাটতে যান। এসময় তারা ভুল করে সীমান্তরেখা পারি দিয়ে থাকতে পারেন। পরে সেখান থেকে বিএসএফ তাদের তুলে নিয়ে গেছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। পরে বিজিবি গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে সন্ধ্যায় তাদেরকে ভারতের জলঙ্গি থানায় সোপর্দ করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে বিএসএফ বিজিবিকে কিছুই জানায়নি।
তিনি বলেন, অফিসিয়ালি বিএসএফের উচিত ছিলো আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো। তবে তারা শনিবার রাত ১০ টা পর্যন্ত কিছুই জানায়নি। তাদের ফিরিয়ে আনার বিষয়ে বিজিবি কাজ করছে বলেও জানান তিনি।
