বরিশালে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ১৩:০৪
বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী অভয় দাস (২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তার সঙ্গে থাকা মো. সাদ।
শনিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অভয দাস ও আহত সাদ দু'জনই বেসরকারি ইনফ্রা পলিটেকনিকের শিক্ষার্থী। আহত সাদকে বরিশাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (উত্তর) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান তিনি।
নিহত অভয় দাস গৌরনদী উপজেলার সরিকল গ্রামের সজল দাসের ছেলে।
- বিষয় :
- বরিশাল
