বোয়ালখালীতে হাতির আক্রমণে নিহত ৩
লোকালয়ে নেমে আসা হাতির দল
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ২৩:৩০ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ | ০০:০২
বোয়ালখালীতে লোকালয়ে আসা হাতির আক্রমণে তিনজন নিহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরা এলাকায় হাতির পৃথক আক্রমণে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার মধ্যম কধুরখীল এলাকার মো. আবু তাহের মিস্ত্রি (৬৫), চান্দেরহাট এলাকার জাকের হোসাইন (৬৫) ও খরনদ্বীপ কুমার পাড়া এলাকার আবদুল মাবুদ (৬০)।
বোয়ালখালী থানার পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, শনিবার ভোরে জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে বাচ্চাসহ ৯টি হাতি। দিনভর হাতিগুলো পূর্ব কধুরখীল বায়তুল জামে মসজিদের সুপারী বাগানে অবস্থান নেয়।
রোববার সকালে হাতির দলটি দু’ভাগে বিভক্ত হয়ে একদল কধুরখীল-চরণদ্বীপের দিকে ও অন্যদল খরণদ্বীপ হয়ে পাহাড়ের দিকে যাওয়ার পথে তাণ্ডব চালায়। জমিতে কাজ করার সময় হাতির আক্রমণের শিকার হন তিনজন। এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
- বিষয় :
- বোয়ালখালী
- হাতির আক্রমণ
- নিহত