ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

পশুর নদীতে ট্রলারডুবি, একজনের লাশ উদ্ধার

পশুর নদীতে ট্রলারডুবি, একজনের লাশ উদ্ধার
×

ট্রলারডুবির ঘটনায় নদীতে উদ্ধার তৎপরতা চলছে- সমকাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ২৩:৪৩

বাগেরহাটের মোংলা উপজেলায় পশুর নদীতে যাত্রীবোঝাই একটি খেয়া ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় সুন্দর বিশ্বাস (৪৫) নামে একজনের লাশ উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা।

রোববার সকাল ৭টার দিকে খুলনার দাকোপ উপজেলার লাউডোব খেয়া ঘাট থেকে যাত্রীবোঝাই করে ট্রলারটি মোংলা যাওয়ার পথে পশুর নদীতে ডুবে যায়। এতে কয়েকজন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলারটি ডুবে যাওয়ার পর কয়েকজন যাত্রী নিখোঁজ থাকে। পরে কোস্টগার্ড সদস্যরা নদীতে তল্লাশি চালিয়ে সুন্দর বিশ্বাস নামে একজনের মৃতদেহ উদ্ধার করে। তার বাড়ি খুলনার দাকোপ এলাকায়।

তিনি জানান, আরও কয়েকজন নিখোঁজ থাকতে পারে এমন সন্দেহে কোস্টগার্ড সদস্যরা ওই এলাকাসহ আশপাশে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

×