ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় ৫ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

সাতক্ষীরায় ৫ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার
×

প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০০:১৩

সাতক্ষীরারা পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুজ্জামান (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের কাশেমপুর এলাকায় এই ঘটনা ঘটে। আশাঙ্কাজনক অবস্থায় শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গ্রেফতার শরিফুজ্জামান জেলার কলারোয়া উপজেলার রাজনগর গ্রামের শেখ ওহিদুজ্জামানের ছেলে ও সাতক্ষীরা পলিটেকনিকের ছাত্র।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কাশেমপুর এলাকার বাসিন্দা পাঁচ বছর বয়সী মেয়েটি বাড়ির পাশে খেলা করছিল। তার পাশে একটি ছাত্রাবাস আছে। শরিফুজ্জামান শিশুটিকে ফুসলিয়ে তার কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়ি ফিরে বাবা-মার কাছে ঘটনা বললে তারা সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ গভীর রাতে কাশেমপুর এলাকার অন্য একটি ছাত্রাবাস থেকে শরিফুজ্জামানকে গ্রেফতার করে।

আরও পড়ুন

×