ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

দৌলতপুর সীমান্ত দিয়ে ঢোকার সময় আটক ৩২

দৌলতপুর সীমান্ত দিয়ে ঢোকার সময় আটক ৩২
×

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০০:৩৯

বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় ৩২ জনকে আটক করেছে বিজিবি।

রোববার ভোররাত ৪টার দিকে তাদের আটক করা হয় বলে বিজিবির খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার ভোররাত ৪টার দিকে সীমান্ত পিলার ১৮/১ এস সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৩২ জন বাংলাদেশিকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ৩২ জনের মধ্যে ১৭ জন পুরুষ, ১১ জন নারী, দুইজন শিশু ও দুইজন হিজড়া। আটক পুরুষদের মধ্যে ১১ জন বাগেরহাটের, ৩ জন খুলনার, ১ জন ফরিদপুরের, ১ জন বরগুনার ও ১ জন চট্টগ্রামের বাসিন্দা। নারীদের মধ্যে ৯ জন বাগেরহাটের, ১ জন খুলনার ও ১ জন মুন্সীগঞ্জের বাসিন্দ। এ ছাড়া শিশু দু'টি বাগেরহাটের এবং হিজড়া দু'জন কুমিল্লার বাসিন্দা।

আটকের পর তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

×