পাথরঘাটায় ৩ হাজার হাঙর মাছ জব্দ
জব্দ করা হাঙর মাছ
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০২:১১
বরগুনার পাথরঘাটায় শুঁটকি পল্লিতে অভিযান চালিয়ে ৩ হাজার পিস হাঙর মাছ জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাবলাতলা শুঁটকি পল্লিতে এ অভিযান চালানো হয়।
এ সময় বাবুল ও সাত্তার নামে দুই শুঁটকি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের দু’জনকে ৪শ’ টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট বিশ্বজিত বড়ুয়া জানান, সামদ্রিক আইনে হাঙর মাছ শিকার করা দণ্ডনীয় অপরাধ। কিছু সংখ্যক জেলে হাঙর মাছ শিকার করে শুঁটকি পল্লিতে বিক্রি করে। গোপন সূত্রে খবর পেয়ে কোস্টগার্ড বাহিনী শুঁটকি পল্লি থেকে ৩ হাজার পিস হাঙর জব্দ করেছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের নির্দেশে হাঙরগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
