ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

জয়পুরহাটে ইউপি সদস্যসহ ৪ মাদক বিক্রেতা আটক

জয়পুরহাটে ইউপি সদস্যসহ ৪ মাদক বিক্রেতা আটক
×

রোববার আক্কেলপুর উপজেলার বারইল এলাকা থেকে ২০ লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়-সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০৫:৪৪

জয়পুরহাটে ইউনিয়ন পরিষদের সদস্যসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রোববার সকালে আক্কেলপুর উপজেলার বারইল এলাকা  থেকে ২০ লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও বারইল নয়াপাড়া গ্রামের মৃত মিলু মন্ডলের ছেলে মোসলেম উদ্দিন (৪২), গুডুম্বা গ্রামের দিলো মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৪০), গোপীনাথপুর পূর্ব পাড়ার মৃত সাহের আলীর ছেলে নাছিমুজ্জামান (২৯) ও মৃত সৈয়দ আলীর ছেলে সালাউদ্দিন (৪৭)।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, আটকরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় চোলাই মদ বিক্রি করে আসছিলেন। বারইল এলাকায় চোলাই মদ বিক্রি হচ্ছে এমন খবর খবর পেয়ে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। 

আরও পড়ুন

×