ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৯

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৯
×

বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০৫:৪৫

কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন আটক হয়েছেন।

রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার এই অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে বন্দুক, গুলি ইয়াবা ও জাল টাকা উদ্ধার করা হয়।

কুমিল্লার পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম সকাল সাড়ে ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন- ইউসুফ আলী মানিক (৩০), মো. রিপন মিয়া (৩০), সাদিয়া বেগম (২৬), আবদুল কাদের (৫৫), কিরণ মজুমদার (৩৬), আব্দুস ছালাম শাহিন (৩৮), আব্দুল হান্নান শাওন (৩০) এবং বান্দরবান লামা মো. সোহেল (২১) ও মামুন।

সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দায়িত্বে থাকা মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×