ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের নতুন ওয়ার্ড উদ্বোধন

ফরিদপুরে ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের নতুন ওয়ার্ড উদ্বোধন
×

ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০৭:৩৬

ফরিদপুর শহরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের বিশেষায়িত একটি ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে ডা. হারুন-রাবেয়া ফাউন্ডেশনের উদ্যোগে ডা. হারুন অর রশিদ শিশু ওয়ার্ড নামের ওয়ার্ড চালু করা হয়েছে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওই হাসপাতালের নবনির্মিত ভবনের ছয়তলায় ওয়ার্ডটি উদ্বোধন করেন মরহুম ডা. হারুন অর রশিদের মেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মালিহা রশিদ

এর আগে ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় বক্তব্য দেন- ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী, মালিহা রশিদের স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) শাহাদাত হোসেন, প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, ফরিদপুরের আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালের পরিচালক আওলাদ হোসেন বাবর প্রমুখ

ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন বলেন, নবনির্মিত ওয়ার্ডে চারটি কেবিন ১৮টি শয্যা রযেছে ওয়ার্ডের সার্বিক দায়িত্ব পালন করবেন শিশু বিশেষজ্ঞ ডা. বিজয় কুমার সাহা

আরও পড়ুন

×