ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ভাঙ্গায় ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে ২ স্কুলছাত্র নিহত

ভাঙ্গায় ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে ২ স্কুলছাত্র নিহত
×

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১ | ০৩:২৬

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। সোমবার সকাল ১১টায় উপজেলার হামিরদী এলাকায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে। পাশাপাশি আহত ব্যক্তিকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

নিহতরা হলেন- উপজেলার পুর্বসদরদী গ্রামের আবুল খায়েরের ছেলে সাকিব(১৮) ও নাজিরপুর গ্রামের ছানোয়ার মুন্সীর ছেলে শাহিন মুন্সী(১৮)। তারা ব্রাক্ষনকান্দা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। আহত ব্যক্তি হলেন ঝালকাটির লাবলু । তিনি ঢাকা ডেন্টাল কলেজের চিকৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. ওমর ফারুক জানান, সকালে সহপাঠী সাকিব ও শাহিন মুন্সীসহ আরেকজন মোটরসাইকেল যোগে পুখুরিয়া থেকে ভাঙ্গার উদ্দেশে রওনা দেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি উপজেলার হামিরদী এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা ফরিদপুরগামী অজ্ঞাত একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এমসয় মোটরসাইকেলসহ দুই স্কুলছাত্র ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। সাইকেলের আরোহী আরেকজন গুরুত্বর আহত হন।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, মরদেহ দুইটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আরও পড়ুন

×