ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

৮ বছর ধরে কারাগারে, কাউন্সিলর পদে লড়ছেন হত্যা মামলার আসামি বাচ্চু

৮ বছর ধরে কারাগারে, কাউন্সিলর পদে লড়ছেন হত্যা মামলার আসামি বাচ্চু
×
×

মীর এনাম আলী বাচ্চু- ফাইল ছবি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১ | ০৫:১২

হত্যা মামলায় দীর্ঘ আট বছর ধরে কারাগারে বন্দি রাজবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চু। কিন্তু কারাগারে থাকলেও তিনি আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। উটপাখি প্রতীক বরাদ্দ পাওয়ার পর নির্বাচনী প্রচারণাও শুরু হয়েছে তার পক্ষে।

জানা যায়, ২০১২ সালের ২৩ আগস্ট দিবাগত রাতে রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি সামসুল আলম বাবলুকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন মীর এনাম আলী বাচ্চু। হত্যাকাণ্ডের ঘটনার দুদিন পর ২৫ সেপ্টেম্বর নিহতের সহোদর ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে মীর এনাম আলী বাচ্চুসহ সাতজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে বাচ্চু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতে চার্জশীটও দিয়েছেন। মামলাটি বর্তমানে রায়ের অপক্ষোয় রয়েছে। এই মামলা ছাড়াও বাচ্চুর বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, দ্রুত বিচার আইনসহ আরও তিনটি মামলা রয়েছে বলে তার নির্বাচনী হলফনামায় উল্লেখ রয়েছে।

এদিকে ২০১৬ সালের পৌর নির্বাচনে তিনি কারাগারে থেকে কাউন্সিলর পদে মনোনয়ন জমা দেন। তখন যাচাই বাছাইয়ে তার মনোনয়ন বাতিল হয়। তবে এবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিন গত ১৭ জানুয়ারি মীর এনাম আলীর পক্ষে মনোনয়ন পত্র জমা দেন তার কয়েক সমর্থক। যাচাই বাছাইয়ে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

রাজবাড়ী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন জানান, কোনো দণ্ডিত আসামি নির্বাচনে অংশ নিতে পারেন না। মীর এনাম আলী বাচ্চু কারাগারে থাকলেও এখনও দণ্ডিত হননি। সে কারণে তার নির্বাচনে অংশ নিতে বাধা নেই। তবে ২০১৬ সালের নির্বাচনে বাচ্চুর মনোনয়ন কেন বাতিল হয়েছিল তা তার জানা নেই বলে জানান সারোয়ার আহমেদ।

আরও পড়ুন

×