ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

পাবনায় হাসপাতালের ময়লার স্তুপে পড়ে ছিল নবজাতকের লাশ

পাবনায় হাসপাতালের ময়লার স্তুপে পড়ে ছিল নবজাতকের লাশ
×

ছবি: সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১ | ০৭:৫০

পাবনা জেনারেল হাসপাতালের গেটের দক্ষিণ পাশের ময়লার স্তুপ থেকে একটি মৃত নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সন্ধ্যার দিকে হাসপাতালের গেটের দক্ষিণ পাশের ডক্টরস ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারের সামনে থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রওশন আলী জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান বলেন, কেউ শিশুটিকে হত্যা করে ময়লার স্তূপে ফেলে রেখে পালিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

×