ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কাপড় শুকাতে ছাদে যাওয়া গৃহবধূর পায়ে গুলি ছুড়ল কে?

কাপড় শুকাতে ছাদে যাওয়া গৃহবধূর পায়ে গুলি ছুড়ল কে?
×

প্রতীকী ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০৫:৫১

রাজশাহীর চারঘাটেে বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন এক গৃহবধূ।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মাষ্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ডান পায়ে গুলিবিদ্ধ শাপলা খাতুনকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাপলার পরিবার ও তার স্বজনদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আশে পাশের কেউ শত্রুতার জেরে গুলি করেছেন।

তবে পুলিশ জানিয়েছে, গুলির উৎস এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। সঠিক অনুসন্ধান শেষে এর উৎস খুঁজে বের করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক।

শাপলা খাতুনের স্বামী ফয়সাল হোসেন জনি জানান, ঘটনার সময় তিনি বাজারে তার দোকানে ছিলেন। বাড়িতে তার মা এবং বউ শাপলা ছিলেন। শাপলা কাপড় শুকাতে দিতে ছাদে যান। হঠাৎতিনি চিৎকার দিয়ে উঠলে তার মা গিয়ে দেখেন শাপলা ছাদে পড়ে আছেন। তাৎক্ষণিক তিনি সংবাদ পেয়ে বাসায় গিয়ে শাপলাকে বাড়ির পাশেই চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

তিনি বলেন, এ ঘটনা একেবারে পূর্ব পরিকল্পিত। তার স্ত্রীর এর আগে আরো দুইবার বিয়ে হয়েছিল। সেই পক্ষের অনেক শত্রু রয়েছে। আবার তার নিজেরও আগে একবার বিয়ে হয়েছিল। সেখানেও অনেক শত্রু রয়েছে। এদের মধ্যেই কেউ হয়তো শত্রুতা করে হত্যার উদ্দেশ্যে শাপলার ওপর গুলি চালিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠ বিচার চেয়েছেন।

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শহিদুল ইসলাম রবিন বলেন, শাপলা খাতুন নামের রোগীটিকে তিনিই প্রথমে চিকিৎসা দিয়েছেন। তার ডান পায়ে একটি গুলি লেগেছিল। তবে কি ধরনের গুলি লেগেছিল সেটা তিনি দেখেননি। কারণ রোগী ও তার স্বজনরা গুলি বাড়িতেই হাত দিয়ে বের করে হাসপাতালে এনেছিল। রোগী এখন আশংকা মুক্ত রয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির উৎস উদঘাটন করা সম্ভব হয়নি। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অনুসন্ধান শেষে গুলির উৎস খুঁজে বের করা হবে।

আরও পড়ুন

×