ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

কুষ্টিয়ায় মোকামে চালের দাম কেজিতে ১ টাকা কমেছে

কুষ্টিয়ায় মোকামে চালের দাম কেজিতে ১ টাকা কমেছে
×

প্রতীকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০৯:০৯

গত কয়েক সপ্তাহ টানা দাম বৃদ্ধির পর অবশেষে কুষ্টিয়ার খাজানগর মোকামে সব ধরনের চালের দাম কেজিতে এক টাকা থেকে দেড় টাকা কমেছে। নতুন ধান বাজারে ওঠার কারণে দাম কমতে শুরু করেছে। এছাড়া জেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো মোকামে কড়া মনিটরিং শুরু করায় মিল মালিকরা চালের দাম কেজিতে এক টাকা কমিয়ে দিয়েছেন।

বেশ কয়েকজন মিল মালিকের সঙ্গে কথা হলে তারা বিষয়টি নিশ্চিত করেন। চালের বাজার সহনীয় থাকবে বলেও জানান তারা।

গত কয়েক সপ্তাহ আহে হঠাৎ করেই মিনিকেটসহ কয়েক প্রকার চালের দাম মোকামে কেজিপ্রতি ৩ থেকে ৪ টাকা বেড়ে যায়। এরপর আবার এক টাকা বাড়ানো হয় কয়েকদিন আগে। তবে গত মঙ্গলবার থেকে মোকামে চালের দাম কেজিতে এক টাকায় কমায় মিল মালিকরা। তবে খুচরা বাজারে এখনও এর কোনো প্রভাব পড়েনি।

লিয়াকত রাইস মিলের মালিক হাজি লিয়াকত বলেন, ‘কয়েক কয়েকদিন থেকে চালের দাম কজিতে এক টাকা কমেছে। এখন মিনিকেট চাল মিল গেটে প্রতি কেজি ৪৫ টাকা, কাজললতা,৩৭ টাকা ও আঠাশ জাতের চাল একই দামে বিক্রি করছে। বামসতি চালের দামও কমেছে।’

মিল গেটে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সকালে খাজানগর মোকামে মিনিকেট চাল প্রতি ৫০ কেজির বস্তা ২ হাজার ২০০ টাকা যাগে কয়েকদিন আগেও বিক্রি করা হচ্ছিল ২ হাজার ৩০০টাকায়। কাজললতা বিক্রি হয়েছে ৫০ কেজির প্রতি বস্তা ১ হাজার ৮০০ টাকায় আর আঠাশ বিক্রি হয়েছে ১ হাজার ৭৫০ টাকায়। বাসমতি চালের প্রতি বস্তা (৫০কেজি) ২ হাজার ৪৫০ টাকায়।

দাদা রাইস মিলের অন্যতম সত্বাধিকারি ও কুষ্টিয়া চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান বলেন, ‘আজ (বুধবার) সব ধরনের চাল এক টাকা কমে বিক্রি হয়েছে। আশা করছি সামনে আরো কয়েক টাকা কমবে। ধানের বাজার সহনীয়। সরু ধানের বাজার প্রতিমণ ১ হাজার মত থাকলে বাজারে এর কোনো প্রভাব পড়বে না। এছাড়া অন্যান্য জাতের ধানের বাজার কিছুটা বাড়লেও চালের দামে প্রভাব পড়বে না বলে আমরা মনে করছি।’

জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, ‘চালের বাজার বাড়ার পর থেকেই কড়া নজরদারি শুরু করা হয়। এর ফলে আগের তুলনায় দাম মোকামে কমেছে। আরো কমতে পারে বলে আভাস রয়েছে। আর কৃষকরা যাতে ধানের দাম পায় সে জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারিভাবে প্রতিমণ ধান ১ হাজার ৪০ টাকা দরে কেনা হচ্ছে। এ কারণে বাজারে ধানের দাম বাড়ছে। তবে এতে চালের বাজারে কোনো প্রভাব পড়বে না বলে আশা করছি।’

আরও পড়ুন

×