ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্যামনগরে বুলবুল আক্রান্তদের পাশে আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশ

শ্যামনগরে বুলবুল আক্রান্তদের পাশে আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশ
×

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০৯:১১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুল আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশ।

বুধবার রমজাননগর ইউনিয়ন পরিষদ মাঠে এক অনুষ্ঠানে সাড়ে তিনশ পরিবারের মাঝে গৃহ নির্মাণ ও গৃহস্থলী সামগ্রী বিতরণ করা হয়।

সুন্দরবন সংলগ্ন গোলাখালী গ্রামের ক্ষতিগ্রস্থ ৫০টি পরিবারের মধ্যে ১০০ বান ঢেউটিন ও গোলাখালী, টেংরাখালী, সোরা, তারানীর পুরের সাড়ে তিনশ পরিবারের মাঝে ঢেউটিন, বালতি, মগ, শাড়ি, লুঙ্গি, গামছা, সেভলন, ক্রিম সাবান, মশার, সেলাইনসহ বিভিন্ন রকম গৃহসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। সমকালের সাতক্ষীরা সুহৃদ সমাবেশের উপদেষ্ঠা অধ্যাপক আনিসুর রহিমের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় মো. কামরুজ্জামান বলেন, উপজেলা থেকে বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল গোলাখালীতে মাদার নদী পার হয়ে যেতে হয়। আল-খায়ের ফাউন্ডেশন ও সমকাল সুহৃদ সমাবেশের সহযোগিতায় ত্রাণ সামগ্রী পেয়ে মানুষ উপকৃত হবে। এখানে এরআগে কোনো ত্রাণ পাননি মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজীব, সমকালের সহকারী সম্পাদক ও সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, সমকালের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, রমজানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম, সমকালের সাতক্ষীরা জেলা সুহৃদ সমাবেশের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

×