ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

ফরিদপুরে ধান কাটা উৎসব শুরু

ফরিদপুরে ধান কাটা উৎসব শুরু
×

 ফরিদপুর অফিস

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০৯:২০

ফরিদপুরে ধান কাটা উৎসব শুরু হয়েছে। ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে সদর উপজেলার মুরারিদাহ মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।

ধান কর্তন উৎসবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) কৃষিবিদ চন্ডিদাস কুন্ডু, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ পার্থ প্রতিম সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রোকসানা রহমান, সদর উপজেলার চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্যা, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ জি এম আব্দুর রউফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী, ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. আনোয়ার হোসেন প্রমুখ।

আরও পড়ুন

×