ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে বাসায় স্ত্রীর লাশ, স্বামী নিখোঁজ

চট্টগ্রামে বাসায় স্ত্রীর লাশ, স্বামী নিখোঁজ
×

স্বামীর সঙ্গে রোজি -সংগৃহীত ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০০:৫৮ | আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯ | ০২:৫১

চট্টগ্রামের খুলশী এলাকার একটি বাসা থেকে রোজি আক্তার (২০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে ঝাউতলা ডিজেল কলোনির বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হলেও তার স্বামী রেজাউল করিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দম্পতি পোর্ট সিটি ইউনিভার্সিটিতে প্রহরীর কাজ করতেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রণব চৌধুরী বলেন, গত মার্চ থেকে ডিজেল কলোনির একটি বাসায় ভাড়া থাকতেন এই দম্পতি। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। মাথায় আঘাতের পর ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আমরা নিহতের স্বামীকে খুঁজছি। তাকে পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন

×