ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমার থেকে এলো ১২৪০ মেট্রিক টন পেঁয়াজ

মিয়ানমার থেকে এলো ১২৪০ মেট্রিক টন পেঁয়াজ
×

ছবি: সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৮:২৭

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আসা ১২৩৯ দশমিক ৯৭৩ মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়েছে। খালাসকৃত পেয়াঁজ ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে বলে বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোমবার রাত ৭টার দিকে টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আবছার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে। আজ (সোমবার) ১২৩৯ দশমিক ৯৭৩ মেট্রিক টন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়। এসব পেঁয়াজ অল্প সময়ের মধ্যে খালাস করা হয়।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত মিয়ানমার থেকে ১২৩৯ দশমিক ৯৭৩ মেট্রিক টন পেঁয়াজভর্তি ট্রলার টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়। এসব পেয়াঁজ ১০ জন ব্যবসায়ী আমদানি করেছেন। আমদানিকৃত পেঁয়াজের বস্তাগুলো শ্রমিকেরা জাহাজ ও ট্রলার থেকে খালাস করে সরাসরি ট্রাক বোঝাই করেন। পরে বন্দর থেকে পেঁয়াজভতি ট্রাক দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যায়। 

টেকনাফ শুল্ক বিভাগ জানায়, মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে গতকাল (রোববার) ৩৫৬ দশমিক ০৯৪ মেট্রিক টন এবং নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। সেপ্টেম্বর মাসে আমদানি হয় ৩৫৭৩ দশমিক ১৪১ মেট্রিক টন পেঁয়াজ এবং আগস্ট মাসে এসেছে ৮৪ মেট্রিক টন।

টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, সংকট মোকাবেলায় ব্যবসায়ীদের পেয়াঁজের আমদানি বাড়াতে উৎসাহিত করা হচ্ছে। সোমবার মিয়ানমার থেকে আসা ১২৩৯ দশমিক ৯৭৩ মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়েছে।

আরও পড়ুন

×