ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সব থানা ও ফাঁড়ির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার

ব্রাহ্মণবাড়িয়ার সব থানা ও ফাঁড়ির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার
×

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বসানো এলএমজি পোস্ট -সমকাল

নিজস্ব প্রতিবেদ, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১ | ০৮:১৪

ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে জেলার ৯টি থানাসহ বিভিন্ন পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

এসব থানা, পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের সামনে বালির বস্তা ফেলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারসহ জনবল বৃদ্ধি ও এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছে। থানাগুলো ছাড়াও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পুলিশ সুপারের কার্যালয়সহ বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রে ২৭টি এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছে। এসব নিরাপত্তা পোস্টে আধুনিক ও ভারী অস্ত্রসহ প্রশিক্ষিত পুলিশ সদস্যসের নিয়োগ করা হয়েছে। এছাড়াও প্রতিটি থানা, পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও পুলিশ ক্যাম্পে ইতিমধ্যেই জনবল বৃদ্ধিসহ পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হয়েছে। দুষ্কৃতিকারীরা যেন কোন পুলিশ স্থাপনায় হামলা বা সহিংস ঘটনা ঘটাতে না পারে সেজন্য উর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন বলেন, পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত থানা, পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও পুলিশ ক্যাম্পগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। এইসব পুলিশি স্থাপনাগুলোতে বালির বস্তা ফেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশিক্ষিত পুলিশ অফিসার নিয়োগসহ লোকবল বৃদ্ধি করা হয়েছে এবং তাদের আধুনিক ও ভারি অস্ত্র সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুন

×