রাজশাহীতে ইউনিস্যাবের ছায়া জাতিসংঘ সম্মেলন
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০৪:৩৩
ইউনিসা-বাংলাদেশ এর আয়োজনে রাজশাহীতে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় ছায়া জাতিসংঘ সম্মেলন ইউনিস্যাব মান ২০১৯।
২০১৪ থেকে আয়োজিত চার দিনব্যাপী অনুষ্ঠিতব্য সম্মেলনটির এবারের আসর চলবে ১৯-২২ ডিসেম্বর।
পলিমারিক উপাদান মুক্ত সবুজ ভবিষ্যত নির্মাণে তরুণদের সম্পৃক্তায়ণকে প্রতিপাদ্য রেখে বাৎসরিক এ আসরে ছয়টি কমিটিতে তিন শতাধিক প্রতিনিধি নিয়ে আরও বড় পরিসরে আয়োজিত হচ্ছে ইউনিসাব মান ২০১৯।
প্রতিনিধি হিসেবে নিবন্ধনের শেষ তারিখ ৬ ডিসেম্বর। যোগাযোগ করা যাবে এই ঠিকানায় (www.unysabmun.com) ও এই নম্বরে (০১৭২৮৬২০১৪২)। বিজ্ঞপ্তি।
- বিষয় :
- জাতিসংঘ