ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমার থেকে আসা ৭শ' মেট্রিক টন পেয়াঁজ খালাস

মিয়ানমার থেকে আসা ৭শ' মেট্রিক টন পেয়াঁজ খালাস
×

ফাইল ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫০

মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ স্থল বন্দর দিয়ে আসা ৭০৩.৪১৪ মেট্রিক টন পেয়াঁজ খালাস করা হয়েছে।

মঙ্গলবার রাত ৭ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মোহাম্মদ আবছার উদ্দিন।

তিনি বলেন, ‘মিয়ানমার থেকে আসা ৭০৩.৪১৪ মেট্রিক টন পেয়াঁজ খালাস করা হয়েছে। পেঁয়াজ দ্রুত খালাস শেষে ট্রাকে করে দেশের বিভিন্ন বাজারে পৌঁছাতে রওনা দিয়েছে।'

টেকনাফ শুল্ক বিভাগ জানায়, মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে চলতি মাসের তিন দিনে ২ হাজার ২৯৮ মেট্রিক টন পেয়াঁজ খালাস করা হয়েছে। সর্বশেষ মঙ্গলবার ৮ আমদনিকারকের কাছে ৭০৩.৪১৪ মেট্রিক টন পেয়াঁজ টেকনাফ স্থলবন্দরে এসেছিল।

এছাড়া নভেম্বরে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আর অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। সেপ্টেম্বর মাসে আমদানি হয় ৩ হাজার ৫৭৩ দশমিক ১৪১ মেট্রিক টন পেঁয়াজ এবং আগস্ট মাসে এসেছে ৮৪ মেট্রিক টন পেঁয়াজ। তবে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে এখনো বাজারে পেঁয়াজের দাম কমেনি।

টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘মিয়ানমার থেকে আসা ৭শ' মেট্রিক টন পেঁয়াজ দ্রুততম সময়ে খালাস করা হয়েছে। মাঝখানে পেঁয়াজ আমদানি কমলেও আবার পেঁয়াজ আমদানি বেড়েছে।'

আরও পড়ুন

×