ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ২৩:৪৩

রাজশাহীর মোহনপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে মোহনপুরের তেঁতুলতলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

নিহতরা হলেন-  খয়ের আলী (৫০) ও চালক সিফাত (২২)। সিফাতের বাড়ি রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় ও খয়ের আলীর বাড়ি মোহনপুরের কেশরহাটে।

পুলিশ জানায়, সকালে রাজশাহী থেকে সিফাত মোটরসাইকেল নিয়ে মোহনপুরের দিকে যাচ্ছিলেন। পথে তেঁতুলতলায় যমুনা জুট মিলের সামনে পথচারী খয়ের আলীকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে নিজেও সড়কের ওপর ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় দুজনকেই উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

×