ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

গোদাগাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

গোদাগাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
×

ছবি: গুগল

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০৪:১৭

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ হায়দার (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার সকাল ১১টার দিকে উপজেলার গোদাগাড়ী আমনুরা মহাসড়কের লালবাগ হ্যালিপাড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ হায়দার গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলীর ছেলে।

প্রতাক্ষদর্শীরা জানান, মাসুদ একটি মোটরসাইকেলে চড়ে গোদাগাড়ীর দিকে আসছিল। এ সময় আমনুরাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাসুদ রাস্তায় ছিটকে পড়েন। পরে গোদাগাড়ী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও তার চালককে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×