ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করে খালেদার মুক্তি দাবি বিএনপির

চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করে খালেদার মুক্তি দাবি বিএনপির
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫৯

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। রোববার বিকেলে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনের চত্ত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অত্যাচার নিপীড়নের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সংসদীয় গণতন্ত্রের লেবাসে শেখ হাসিনার অবৈধ সরকার দেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নৈরাজ্য কায়েম করেছে। অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করার কুমানসে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। খালেদা জিয়া মুক্ত হলেই গণতন্ত্র মুক্তি পাবে। এজন্য এখনই প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প কোন পথ নেই।’

চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রিয় শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এডভোকেট আবদুস সাত্তার, নাজিমুর রহমান, সবুক্তগীন সিদ্দিকী মক্কি, অধ্যাপক নুরুল আলম রাজু, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, ইসকান্দর মির্জা, ইয়াসিন চৌধুরী লিটন, মনজুর আলম মনজু, আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স,  প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন প্রমুখ।

আরও পড়ুন

×