ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

কক্সবাজারে বিদেশি নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ২

কক্সবাজারে বিদেশি নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ২
×

কক্সবাজার অফিস

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৩:০১ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৪:৩৮

কক্সবাজারের রামুতে এক বিদেশি নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিসোর্টের মালিকের ভাইসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার পেঁচার দ্বীপ এলাকার মারমেইড বিচ রিসোর্টে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে কটেজে ঘুমানোর সময় ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে কয়েকজন। ওই নারী তখন জরুরি হেল্পলাইন নম্বর-৯৯৯  এ ফোন করে পুলিশের সাহায্য চান। রামু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে ধর্ষণচেষ্টার অভিযোগে মারমেইড বিচ রিসোর্টের মালিকের ভাই শামিমুল হক স্যামসহ দুইজনকে আটক করা হয়।

রামু থানার ওসি আবুল খায়ের জানান, ধর্ষণচেষ্টার সময় ধস্তাধস্তিতে অস্ট্রেলিয়ান ওই নারী একটু আহত হয়েছেন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর মামলা না হলে পুলিশ বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে মামলা করে আইনগত ব্যবস্থা নেবে।

আরও পড়ুন

×