ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

বরিশালে ট্রাকচাপায় যুবক নিহত

বরিশালে ট্রাকচাপায় যুবক নিহত
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ২০:৫৯

বরিশাল নগরের কাশিপুর এলাকায় ট্রাকচাপায় সোহাগ হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের কাশিপুরের পাসপোর্ট অফিস সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সেলতা এলাকার রশিদের ছেলে। তিনি কাশিপুর বাজার এলাকায় বসবাস করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে কাশিপুর পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সোহাগ। এ সময় গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকির সমকালকে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

×