ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুইদিনে ৭৭ যাত্রীবাহী বাস জব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুইদিনে ৭৭ যাত্রীবাহী বাস জব্দ
×

জব্দ করা বাস

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২১ | ০০:৫৬ | আপডেট: ০৭ আগস্ট ২০২১ | ০১:৫০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লকডাউন অমান্য করে যাত্রী বহন করায় ৭৭ যাত্রীবাহী বাস জব্দ করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা এসব বাস জব্দ করা হয়।

হাইওয়ে পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বাসগুলো তিন থেকে চার গুণ বেশি ভাড়া নিয়ে মহাসড়কে রাতে যাত্রবাহী নিয়ে চলাচল করছে। 

কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশের চেকপোস্ট দিয়ে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বাস অতিক্রমকালে গাজীপুর রিজিয়ানের পুলিশ সুপার আলী আহমেদ খানের নির্দেশনার ৪০টি বাস জব্দ করা হয়।

শনিবার সকালে এ মহাসড়কে যাত্রী নিয়ে চলাচল করার অভিযোগে আরও ৩৭টি যাত্রীবাহী বাস জব্দ করে সালনা ( কোনাবাড়ী) পুলিশ।

সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, গত দুইদিনে ৭৭টি বাস জব্দ করে মামলা দেওয়া হয়েছে। সরকারের লকডাউন বাস্তবায়নে হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো অবস্থাতেই মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করতে দেওয়া হবে না।

আরও পড়ুন

×