ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

২০২০ সালে রাজনীতির ময়দান দখল করবো: সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

২০২০ সালে রাজনীতির ময়দান দখল করবো: সৈয়দ মুহাম্মদ ইবরাহিম
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৬:০৭ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৬:২৪

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, নতুন বছরে ফলপ্রসু আন্দোলনের মাধ্যমে রজনীতির ময়দান পুনরায় দখল করবো।

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে দলের একযুগ পূর্তি উপলক্ষে কল্যাণ পাটি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনোত্তর পরিস্থিতিতে নিজেদের সুসংহত করতে গিয়ে ২০১৯ সাল গত হয়ে গেছে। আশাকরছি, ২০২০ সালে ফলপ্রসু আন্দোলনের মাধ্যমে রজনীতির ময়দান পুনরায় দখল করবো। আন্দোলনের লক্ষ্যবস্তু হচ্ছে খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত  পুনরুদ্ধার। কল্যাণ পার্টি অবশ্যই প্রধান শরীকের সঙ্গে ছিল এবং এখনো আছে। সরকার সর্বত্র আগ্রাসন চালাচ্ছে। এ আগ্রাসন থেকে মুক্তি পেতে হলে আন্দোলনের বিকল্প নেই। খালেদা জিয়ার মুক্তির জন্য সবাইকে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন।’

সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ও দলের দক্ষিণ জেলা সভাপতি এডভোকেট মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি এডভোকেট জহুরুল হক আনসারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, রাঙ্গামাটি বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন, কল্যাণ পার্টির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

×