ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি আইন সংশোধনের দাবি

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি আইন সংশোধনের দাবি
×

রাঙামাটি অফিস

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৬:২২

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবিতে শনিবার রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। এ সময় আইন সংশোধন না হওয়া পর্যন্ত কমিশনের সব কার্যক্রম স্থগিত রাখার আহবানও জানানো হয়।

শহরের বনরূপা এলাকায় মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে বক্তব্যে দেন অ্যাডভোকেট পারভেজ তালুকদার, মাওলানা আবু বক্কর, মো. শাহজাহান, মোরশেদা আক্তার প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালযের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য ভূমি কমিশন আইন একটি কালো আইন। এ আইনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্ধেক জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে। কমিশনে পাহাড়ের অর্ধেক জনগোষ্ঠী বাঙ্গালীদের কোন প্রতিনিধি নেই। এতে এ কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। অবিলম্বে এ আইন সংশোধন করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

আরও পড়ুন

×