ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

উড়াল প্রতিযোগিতা

৬৫ কিলোমিটার আকাশ পথ পেরোল কবুতরের দল

৬৫ কিলোমিটার আকাশ পথ পেরোল কবুতরের দল
×

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৬:৫০

শ্রীমঙ্গল থেকে বড়লেখা পর্যন্ত কবুতরের দৌড় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শনিবার অনুষ্ঠিত হয়েছে।

বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের আয়োজনে শ্রীমঙ্গল শহরতলীর ভিক্টোরিয়া স্কুল মাঠে এই ফাইনাল রাউন্ডের শুরুতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা পিজিয়ন এসোসিয়েশনের উপদেষ্টা মো বদরুল ইসলাম, বড়লেখা পিজিয়ন এসোসিয়েশনের সভাপতি মো. জাবেদ আহমদ ও উপদেষ্টা জাকির মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন শ্র্রীমঙ্গল রেসিং পিজিয়ন ক্লাবের সভাপতি মো হাবিবুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক নাইম আহমেদ সবুজ, সাংগঠনিক আজহারল্ফম্নল ইসলাম অনিক প্রমুখ। ফাইনাল রাউন্ডে কামরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মাসুম আহমদ, আব্দুল আহাদ, ইউনুস আহমেদ, মোনায়েম খান মুন্নার অর্ধ শতাধিক কবুতর অংশ নেয়।

আয়োজকরা জানান, গত ২১ নভেম্বর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। বিভিন্ন রাউন্ড শেষে ফাইনাল রাউন্ড শুরু হয় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া মাঠ থেকে। বিচারকরা বড়লেখা থেকে বাক্সবন্দি করে কবুতরগুলোকে শ্রীমঙ্গলে নিয়ে আসেন। প্রায় ৬৫ কিলোমিটার দূরে এনে বাক্স বন্দি এসব কবুতর শনিবার সকাল ১০টায় ছেড়ে দেওয়া হয় মুক্ত আকাশে। ছাড়া পেয়ে কবুতরগুলো দল বেঁধে ও কয়েকটি দলছাড়া হয়ে রওয়ানা দেয় বড়লেখার উদ্দেশে। সেখানে তাদের মালিকরা অপেক্ষায় ছিলেন। কবুতরগুলো ৬৫ কিলোমিটার আকাশপথ পেরিয়ে বড়লেখায় পৌঁছে। যাদের কবুতরগুলো আগে পৌঁছেছে তারা কবুতরের পায়ে থাকা গোপন নাম্বার বিচারকদের কাছে দিয়েছেন। বিচারকরা রোববার মাসব্যাপী চলা এই প্রতিযোগীতার ফলাফল ঘোষণা করবেন।

বড়লেখা পিজিয়ন এসোসিয়েশনের উপদেষ্টা ও প্রতিযোগিতার বিচারক মো. বদরুল ইসলাম বলেন, তরুণরা যেন মাদক থেকে দূরে থাকে সে জন্য এই প্রতিযোগিতার আয়োজন। আমাদের এই প্রতিযোগিতা থেকে তরুণরা কবুতর পালনে উৎসাহিত হবে। এতে করে লেখাপড়ার পাশাপাশি তারা কবুতর পালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বীও হতে পারবে।

আরও পড়ুন

×