কুলাউড়ায় ১৬ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৭:১৮
কুলাউড়া উপজেলার কর্মধা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজের ১৬ দিনেও উদ্ধার হয়নি। গত ৫ ডিসেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হন তিনি।
তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ এনে ছাত্রীর মা রাহেলা বেগম থানায় মামলা করেছেন। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছেও লিখিতভাবে অভিযোগ করেছেন ছাত্রীর পরিবার।
নিখোঁজ ছাত্রীর চাচা আব্দুল মালিক জানান, তার ভাতিজি স্কুলে যাওয়ার পথে ৫ ডিসেম্বর নিখোঁজ হয়। থানায় অভিযোগের পর কুলাউড়া থানার এস আই রহিম ও পরবর্তীতে এসআই আক্তার অভিযোগের বিষয়ে তদন্ত করেন। ঘটনার ১৪ দিন পর ১৯ ডিসেম্বর রাতে মামলা এফআইআর হয়।
কর্মধা স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো. মোশাহিদ আলী বলেন, নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধারের বিষয়ে স্কুলের পক্ষ থেকে তার পরিবারকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক রহিম জানান, নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার সন্দেহভাজন আসামি রুনা বেগমকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
- বিষয় :
- কুলাউড়া
