ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

সালিশে ধর্ষণের ঘটনা মীমাংসা করতে গিয়ে গ্রেপ্তার ৯

সালিশে ধর্ষণের ঘটনা মীমাংসা করতে গিয়ে গ্রেপ্তার ৯
×

প্রতীকী ছবি

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ১০:৪১

নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনা সালিশ বৈঠকে মীমাংসা করতে গিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা সলেমান মোল্যাসহ ৯ জন এখন কারাগারে। শনিবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

অন্যরা হলেন- ইউপি মেম্বার সবুর মোল্যা, মাতব্বর মোনায়েম শেখ, আবু তাহের, বক্কার মোল্যা, আজিজার মোল্যা, আমজাদ মোল্যা, সুপ্রেম আলম ও আলি মিয়া।

গত দুই ডিসেম্বর দুপুরে ওই শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায় একই এলাকায় আমজাদ মুন্সী। ৩ ডিসেম্বর শিশুটির বোন বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ধর্ষক আমজাদ মুন্সির বাড়িতে সালিশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলেমান মোল্যার সভাপতিত্বে ধর্ষককে ৮০ হাজার টাকা জরিমানায় বিষয়টি মীমাংসা করা হয়।

শিশুটির বাবা জানিয়েছেন, গ্রামের মাতবরদের চাপে তিনি সালিশ মীমাংসায় বাধ্য হয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার এসআই মাসুদ রানা বলেন, এ ধরনের মামলা আপসযোগ্য নয়। আমরা যথানিয়মে মামলার চার্জশিট দেবো।

ওসি ইলিয়াস হোসেন বলেন, সালিশকারী ৯ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×