মাশরাফির স্ত্রী সুমির শীতবস্ত্র বিতরণ
সুমনা হক সুমি- ফাইল ছবি
লোহাগড়া প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ১০:৫২
নড়াইলের লোহাগড়ায় বিভিন্ন মাদ্রাসা, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও নদীভাঙন কবলিত অসহায় মানুষের মধ্যে কম্বল, শীতবস্ত্র ও নগদ টাকা বিতরণ করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক সুমি।
রোববার তিনি দিনব্যাপী
উপজেলার রাজুপুর কওমি মহিলা মাদ্রাসা, দিঘলিয়া মহিলা মাদ্রাসা, কোটাকোল
খেয়াঘাট এলাকায় নদীভাঙন কবলিত অসহায় পরিবার ও মদিনাপাড়া আশ্রয়ণ প্রকল্পের
বাসিন্দাদের প্রায় তিনশ' কম্বল, শিশুদের মধ্যে শীতবস্ত্র ও নগদ টাকা দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা যুব মহিলা লীগের নেত্রী সঞ্চিতা হক
রিক্তা, এমপির পিএস জামিল আহমেদ সানি, প্রতিনিধি রাসেল বিল্লাহ প্রমুখ।
- বিষয় :
- মাশরাফি
- নড়াইল
- মাশরাফির স্ত্রী
- সুমনা হক সুমি
