ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উন্নয়নশীল দেশের দারপ্রান্তে বাংলাদেশ: ডা. এনামুর রহমান

উন্নয়নশীল দেশের দারপ্রান্তে বাংলাদেশ: ডা. এনামুর রহমান
×

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১ | ০৯:০১ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ | ০৯:০১

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেছেন, মধ্যম আয়ের দেশে থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের দারপ্রান্তে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে শোষণমুক্ত দেশ হিসেবে করে গড়ে তুলেছেন।'

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নৌযান হস্তান্তর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, 'বাংলাদেশের ১১ জেলা আজ বন্যাকবলিত। বন্যাকবলিত এসব মানুষকে সহায়তা করতে নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ারিং এন্ড ডর্কইয়ার্ডে নির্মাণ হচ্ছে ৬০টি উদ্ধারকারী নৌযান। এরমধ্যে ৮টি নৌযান তৈরি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে। নৌযানগুলো বন্যাকবলিত জেলায় পাঠিয়ে দেওয়া হবে।'

প্রতিমন্ত্রী বলেন, 'মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ সায়মা ওয়াজেদ পুতুলের নির্দেশনায় নৌযানগুলো প্রতিবন্ধি বান্ধব ও আধুনিক সুবিধা সস্পন্ন হবে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৬০টি নৌযান নির্মাণে ব্যয় হচ্ছে ২৭ কোটি টাকা। প্রতিটি বোট ৫৪ ফুট র্দীর্ঘ, ১২ দশমিক ৫০ ফুট প্রস্থ। ঘন্টায় ৭ নটিকেল গতি সম্পন্ন  নৌযানে লোক ধরবে  ৮০ জন।'

তিনি আরও বলেন, ' হুইল চেয়ার, স্ট্রেচার, ওয়ার্কিং রুম ও প্রতিবন্ধিবান্ধব বাথরুমের ব্যবস্থাসহ ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকছে এসব নৌযানে। চলতি বছরে ৩০টি বাকিগুলো হস্তান্তর হবে ২০২২ সালের মধ্যে।'

নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কর্সের পরিচালক (এমডি ) কমোডোর এস এম মনিরজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোহসিন, রিয়াল এডমিরাল এম শফিউল আজম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ( ডিজি ) আতিকুল হক, আদর্শ প্রতিবন্ধি উন্নয়ন কেন্দ্রের সভাপতি কাজল রেখা প্রমুখ।

আরও পড়ুন

×