ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
×

গ্রেপ্তার রাশেদুল হাসান রাশেদ -সমকাল

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৭:১৩

দু’টি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাতে লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি পৌরসভার খলিশাখালী গ্রামের গোলাম রসুল মোল্লার ছেলে।

পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৬ সালের আগস্ট মাসে লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামে দুই পক্ষের লোকজনের মধ্যে বিরোধের জের ধরে মল্লিকপুর ইউনিয়ন কৃষক লীগের তৎকালীন সাধারণ সম্পাদক নূর ইসলাম মৃধা ও ইকবল হোসেন মৃধাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ছাত্রলীগ নেতা রাশেদ এ দুটি হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান দু’টি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×