বরিশালে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ
বরিশালে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ- সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৯:১৭
বরিশালের বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির শ্রমিক রওশন বেগমের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ওই ফ্যাক্টরির সামনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে।
মঙ্গলবার সকালে সংগঠনের সভাপতি রিকশা শ্রমিক মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সদস্য বাবুল তালুকদার, রুবেল হাওলাদার, ছাত্র ফ্রন্টের সদস্য প্রতিভা রায়, সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রওশন বেগম বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির গেটে ট্রাকচাপায় আহত হয়ে মারা গেছেন। তার অকাল মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দিতে হবে এবং আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে। বক্তারা এ দাবি পূরণের জন্য সংশ্নিষ্ট কর্তৃপক্ষ এবং বেঙ্গল বিস্কুটের মালিককে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন।
