ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

টেকনাফে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

টেকনাফে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
×

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ করে- সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৪:৫৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৫:৪৯

গরিব অসহায় মানুষের কষ্ট লাঘবে টেকনাফের দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে হ্নীলা চৌকি এলাকার হাই স্কুল প্রাঙ্গনে অসহায়-দরিদ্র মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)। বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন আহসানুল করিম রাইন, এডি নুরুল হুদা, হ্নীলা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার আব্দুল মোতাবেক প্রমুখ।

এ প্রসঙ্গে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) বলেন, 'সীমান্তের পিছিয়ে পড়া দুই শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অসহায় জাতিগোষ্টিদের পাশে দাঁড়িয়ে একটু সাহায্যের হাত প্রসারিত করলে সমাজের গরিব অসহায় মানুষগুলোর এগিয়ে যেতে সাহায্য করবে। সমাজের বিত্তবানরা যদি গরম কাপড়, কম্বল, চাদর ছাড়াও আর্থিক সাহায্যে এগিয়ে আসেন তাহলে গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষ শীতে কষ্ট পাবে না।'

আরও পড়ুন

×