ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: পরিকল্পনামন্ত্রী

হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: পরিকল্পনামন্ত্রী
×

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫৫

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ফসল রক্ষা বাঁধ নির্মাণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। যদি কোনো দুর্নীতি ও অনিয়ম হয়, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের ভয়ে হাওরের বাঁধ নির্মাণের কাজ বন্ধ রাখব না। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যে কোনো মূল্যে হাওরের বাঁধের কাজ সুষ্ঠুভাবে সমাপ্ত করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাচিভাঙ্গা হাওরে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, 'সুষ্ঠুভাবে, নিয়ম অনুযায়ী বাঁধের কাজ করলে বিল পেতে বেগ পেতে হবে না। নির্ধারিত সময়ে বিল পরিশোধ করা হবে। 

এ সময় কাজের গুণগতমান বজায় রেখে বাঁধের সংস্কার ও নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) সমশাদ বেগম, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির চৌধুরী প্রমুখ।

এর আগে দুপুরে সুনামগঞ্জ শহরের পৌর বিপণিতে রিপোর্টার্স ইউনিটির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।

আরও পড়ুন

×