ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

সমুদ্রে নেমে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

সমুদ্রে নেমে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
×

শেখ রেজওয়ান আহম্মেদ

কক্সবাজার অফিস ও দাকোপ (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৯:১৩

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থী শেখ রেজওয়ান আহম্মেদের (১৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। হিমছড়ি পেঁচাদ্বীপ এলাকা থেকে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে লাশটি উদ্ধার করা হয়। রেজওয়ান খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার সাব্বির আহমদের ছেলে। সে সেখানকার সেন্ট যোসেফ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আতিক উল্লাহ জানান, কক্সবাজারে বেড়াতে এসে পেঁচাদ্বীপ এলাকার বাতিঘর নামের একটি রিসোর্টে ওঠে রেজওয়ান ও তার স্বজনরা। বুধবার সকাল ১০টার দিকে সৈকতে গোসল করতে গিয়ে ভাটার টানে ভেসে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার দুপুরে একই স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এদিকে খুলনার দাকোপের সম্ভ্রান্ত পরিবারের সন্তান মেধাবী ছাত্র শেখ রেজওয়ানের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ আপামর জনতা শোক প্রকাশ করেছে। রেজওয়ানের বাবা শেখ সাব্বির আহম্মেদ বিশিষ্ট সমাজ সেবক, মা ফেরদৌস আরা পলি খুলনা নজরুল নগর কলেজের অধ্যাপক। দাদা মরহুম শেখ আব্দুল হামিদ ছিলেন দাকোপ সদর চালনা ইউনিয়নের ৪০ বছরের চেয়ারম্যান। তিনি আমৃত্যু উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করে গেছেন।

আরও পড়ুন

×