ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

শাহজাদপুরে সরিষা ক্ষেতে কলেজছাত্রের মরদেহ

শাহজাদপুরে সরিষা ক্ষেতে কলেজছাত্রের মরদেহ
×

ক্ষেতে লাশ পড়ে থাকার খবর পেয়ে ভিড় জমায় স্থানীয়রা- সমকাল

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৩:৪৮ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৪:৩৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি সড়িষা ক্ষেত থেকে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার উপজেলার নরিনা ইউনিয়নের জয়রামপুরের একটি সরিষা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আশরাফুল ইসলাম (১৭) নরিনা ইউনিয়নের হানিফ নগর গ্রামের আজাদ আলীর ছেলে। তিনি সাতবাড়িয়া আব্দুস ছামাদ আজাদ টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্র।

নিহতের পরিবার জানায়, আশরাফুল শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নিহতের নাকে-মুখে রক্ত ছিল এবং পাশেই পড়ে ছিল জিআই তার ও নেশা জাতীয় দ্রব্য। তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে সন্ত্রাসীরা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে

আরও পড়ুন

×