ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ফরিদপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা, আটক ১

ফরিদপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা, আটক ১
×

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৫:১৩

ফরিদপুরের সালথা উপজেলায় শিল্পি বেগম (২২) নামের এক নারীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

শুক্রবার রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজাপুরুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী রানা শেখের এক সহযোগীকে আটক করেছে পুলিশ।

নিহত শিল্পি বেগম একই গ্রামের শাহজাহান মোল্যার মেয়ে। সে স্থানীয় জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করত।

স্থানীয়দের বরাতে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, শুক্রবার রাতে বাড়ির পাশের মাঠে নিয়ে শিল্পি বেগমকে গলাকেটে হত্যা করে তার স্বামী রানা ও তার সহযোগীরা। এ সময় রানা পালিয়ে গেলেও এলাকাবাসী রানার সহযোগী তুহিন শেখকে ধরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাত ৮টার দিকে গলাকাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

ওসি বলেন, এ ঘটনায় নিহতের বাবা রানা শেখ ও তার সহযোগী তুহিন শেখকে আসামি করে সালথা থানায় একটি হত্যা মামলা করেছেন। শনিবার ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×