ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

টাঙ্গাইলে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২
×

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ২০:২৭

টাঙ্গাইলে গোপালপুরে বিদেশি অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার রাতে চাতুটিয়া চৌড়াস্তা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-গোপালপুর উপজেলার মাহমুদপুর উত্তর পাড়া গ্রামের আয়নাল হকের ছেলে মাসুদ রানা (৩০) ও মাহমুদপুর পশ্চিম পাড়া গ্রামের হযরত আলী ফকিরের ছেলে এছহাক (৪৫)। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড উদ্ধার করা হয়। 

টাঙ্গাইল র‌্যাবের ভারপ্রাপ্ত কমান্ডার মো. শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।রাতেই তাদের বিরুদ্ধে গোপালপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 

আরও পড়ুন

×