ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত
×

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৬:৩৪ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৭:১৯

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব (৩৭) নিহত হয়েছেন। 

সোমবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রকিবুল বাগেরহাট শহরের হরিণখানা এলাকার নুরুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে মোংলা থেকে বাগেরহাটে আসার পথে রকিবুল দিগরাজ বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, দিগরাজ এলাকায় সড়ক দুর্ঘটনায় রকিব নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন বলেন, রকিব মোংলায় ব্যবসা করতেন। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি।

এদিকে যুবদল নেতার মৃত্যুতে জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ দলীয় নেতাকর্মীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আরও পড়ুন

×