ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

১৪ জনকে হুইলচেয়ার উপহার দিল ‘স্বপ্ন নিয়ে’

১৪ জনকে হুইলচেয়ার উপহার দিল ‘স্বপ্ন নিয়ে’
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৭:০৬

লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের যারা শারীরিক প্রতিবন্ধকতার জন্য হাঁটা–চলাফেরা করতে পারে না, তাদের মধ্য থেকে ১৪ জনকে হুইলচেয়ার উপহার দিল স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘স্বপ্ন নিয়ে’।

বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রামগতিতে এক অনুষ্ঠানে ১৪ জনকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক আশরাফুল আলম হান্নান, পরিচালক (প্রশাসন) মীর তানভীর আহমেদ, সমন্বয়ক (স্বাস্থ্য) আরাফাত হোসেন, সমন্বয়ক (আইটি) পারভেজ অনীক, সমন্বয়ক (ব্লাড) নোমান সিদ্দিক।

আশরাফুল আলম হান্নান বলেন, আমরা প্রায়ই আমাদের চারপাশে পক্ষাঘাতগ্রস্ত অসহায় মানুষ দেখে থাকি। আমাদের সবার যার যার সামর্থ্য অনুযায়ী এসব মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। পক্ষাঘাতগ্রস্ত অসহায় ও গরিব মানুষের প্রাত্যহিক জীবনে স্বাচ্ছন্দ্য আসার পাশাপাশি যেন গতির সঞ্চার হয়। এর মাধ্যমে তাদের জীবনযাপন আরও সহজ ও সুন্দর হবে, সে লক্ষ্যেই 'স্বপ্ন নিয়ে' এমন উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগকে বাস্তবায়ন করতে যারা আমাদের হুইলচেয়ার দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও পড়ুন

×