সাতক্ষীরায় ঘুষের টাকাসহ ভূমি অফিসের কর্মকর্তা গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত পার্থ প্রতীম মুখার্জি (মাঝে)- সমকাল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ১৩:০২
ঘুষের এক লাখ টাকাসহ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সাব রেজিস্ট্রার (ভূমি) পার্থ প্রতীম মুখার্জিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার রাত ৯টার দিকে তাকে সাতক্ষীরা সরকারি কলেজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
দুদকের খুলনা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীল কমল পাল জানান, সাতক্ষীরা শহরের কলেজ পাড়ার সাজ্জাদ হোসেনের বাড়িতে ভূমি রেজিস্ট্রি কমিশন বসে। এ সময় সাব রেজিস্ট্রার পার্থ প্রতীম মুখার্জি জমির ক্রেতা সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজার প্রতিনিধি তার ভাগনে ফজলুল হকের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ আদায় করেন। এই টাকা লেনদেনের সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারের পর পার্থ প্রতীমকে সাতক্ষীরা সদর থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন খুলনা সমন্বিত কার্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে।
